গুগলে `অলিম্পিক উদ্বোধনী' ডুডল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সবাই এখন চোখ রাখছে লন্ডনের দিকে। ২৭ জুলাই ত্রিশতম অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গুগলের হোমপেজে একটি ডুডল শোভা পাচ্ছে। এই ডুডলে অলিম্পিক লোগো ও ৫ জন ক্রীড়াবিদকে ফুটিয়ে তুলেছে গুগল। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান তথ্য প্রযুক্তির কল্যাণে ১০০ কোটিরও বেশি মানুষের কাছে পঁেৌছে যাবে বলে আশা করছে আয়োজকেরা।চলচ্চিত্র পরিচালক ড্যানি বয়েলের অনুষ্ঠান পরিচালনায় তিন ঘণ্টার এই আয়োজন অলিম্পিক স্টেডিয়াম থেকে ৬০ হাজার দর্শক সরাসরি দেখবেন।এবারের ত্রিশতম অলিম্পিক আয়োজনে ২০৪ টি দেশের ১৬ হাজার ক্রীড়াবিদ হাজির হয়েছেন। অত্যাধুনিক প্রযুক্তির স্টেডিয়াম আর নিরাপত্তার চাদরে ঢাকা এ আয়োজন তথ্য প্রযুক্তির কল্যাণে সবার কাছে পঁেৌছে যাবে বলেই আশা করছেন প্রযুক্তি বিশে্লষকেরাও। তঁারা ধারণা করছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, স্মার্টফোনভিত্তিক বিভিন্ন অ্যাপি্লকেশন, টেলিভিশনে সরাসরি সম্প্রচার ব্যবস্থায় অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকবে বিশ্বের অসংখ্য মানুষ।